মেহেরপুর নিউজ, ০২ এপ্রিল: মেহেরপুরে মুক্তিযোদ্ধা খেজমত আলীকে রাষ্ট্রীয় মর্যদায় দাফন করা হয়েছে।
সোমবার সদর উপজেলার গুচ্ছগ্রামে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান তাকে রাষ্ট্রের পক্ষে গার্ড অব অনার প্রদান করেন। এসময় কেজমত আলীর মরদেহে পুস্পমাল্য অর্পন ও জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করা হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহামেদ, ইউপি চেয়ারম্যান শাহ জামাল, উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার ও প্রকশনা সম্পাদক সেলিম রেজা তুহিন সেখানে উপস্থিত ছিলেন।
পরে স্থানীয় স্কুল মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।