মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা যাচাই বাছাই মধ্য দিয়ে মেহেরপুর সদর উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই শুরু হয়েছে।
রবিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে যাচাই-বাছাই শুরু হয়। সদর উপজেলা যাচাই বাছাই কমিটির আহবায়ক বিশিষ্ট মুক্তিযোদ্ধা কেএম আতাউলা লাল মিয়ার সভাপতিত্বে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম, সদস্য বিশিষ্ট মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন। প্রথম দিনে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মোট ৪১ জনের সাক্ষাৎকার গ্রহণ করা হয়।