বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনী তফশিল ঘোষনা।।২১ অক্টোবর নির্বাচন

By মেহেরপুর নিউজ

September 15, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ সেপ্টেম্বর:

মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের  নির্বাচনী তফশিল ঘোষনা করেছে মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় সংসদ। ঘোষিত তফশিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে ২১ অক্টোবর। সারাদেশের সকল জেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন ঘোষিত তফশিল অনুযায়ী অনুষ্ঠিত হবে।

আজ রোববার মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় সংসদ এই  নির্বাচনী তফশিল ঘোষনা করে।  ঘোষিত তফশিল অনুযায়ী  ২২ সেপ্টেম্বর চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ,২৬ সেপ্টেম্বর মনোনয়ন পত্র দাখিল,২৮ সেপ্টেম্বর মনোনয়ন পত্র বাছাই, ১লা অক্টোবর মনোনয়ন পত্র প্রত্যাহার, ২রা অক্টোবর চুড়ান্ত প্রাথী তালিকা প্রকাশ এবং ৩রা অক্টোবর প্রতীক বরাদ্দের দিন ধার্য করা হয়েছে।