বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

March 26, 2017

মেহেরপুর নিউজ,২৬ মার্চ: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান ও মুক্তিযোদ্ধা, স্বাধীনতা ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুর ১২ টার সময় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আনিছুর রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক খাইরুল হাসান, জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিসয়ক সম্পাদক কেএম আতাউল হাকিম লাল মিয়া, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহামেদ। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়।