বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মুক্তিযোদ্ধা আক্কেল বিশ্বাস মারা গেছেন

By মেহেরপুর নিউজ

October 29, 2017

মেহেরপুর নিউজ, ২৯ অক্টোবর: মেহেরপুরের গাংনী উপজেলার ঢেপা গ্রামের মুক্তিযোদ্ধা আক্কেল বিশ্বাস মারা গেছেন। রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় তিনি নিজ বাড়িতে মেষ নিশ্বাস ত্যাগ করেন। মূত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

মুক্তিযোদ্ধা আক্কেল বিশ্বাস একই গ্রামের ফকির বিশ্বাসের ছেলে। তিনি মূত্যুকালে ২ স্ত্রী ও ৬ সন্তান সহ বহুগুণাগ্রাহী রেখে গেছেন।

এদিকে আগামীকাল সকাল ১০ টার সময় তার জানাজার নামাজ শেষে গ্রামের কবরস্থানে দাফন করা হবে।