রাজনীতি

মেহেরপুরে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন ২৬ জুন অনুষ্ঠিত হবে ॥ প্রতিক বরাদ্দ ১০ জুন

By মেহেরপুর নিউজ

June 03, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, জুন:

মেহেরপুর জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের  নির্বাচন নির্ধারিত ২৬ জুন  অনুষ্ঠিত হবে বলে জেলা নির্বাচন পরিচালনা কমিশন থেকে জানা গেছে। আজ সকালে নির্বাচন কমিশন আগামী ১০ জুন প্রতিক বরাদ্দের দিন ঘোষনা করেন।

এর আগে ১ জুন মঙ্গলবার সকালে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের উপ-সচিব তৌফিকুল আরিফ সাক্ষরিত নির্বাচন স্থগিত করার  নির্দেশের ফ্যাক্স মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এসে পৌছোয় ।

বার্তায় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের মু/বিবম/নিকা/বম্মল/২০১০-৫/৮৬ নং স্মারকে মুক্তিযোদ্ধা সংসদের  নির্বাচন  নিয়ে হাইকোর্টে রিট দাখিল করার প্রেক্ষিতে এ নির্বাচন স্থগিত করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে ।