বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রতিক পরিচিতি সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

June 14, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ জুন:

মেহেরপুরে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রতিক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কেন্দ্রীয় কমিটির নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থী সহ মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কাশেম প্যানেলের প্রার্থীরা উপস্থিত ছিলেন ।

আজ ১৪ জুন সোমবার জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কাশেম প্যানেলের উদ্যেগে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনী প্রতিক পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত মেজর জেনারেল হেলাল মোরশেদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহাসচিব প্রার্থী ইমদাদ হোসেন মতিন। সভাপতিত্ব করেন জেলা কমান্ডার প্রার্থী আবুল কাশেম। বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা গাজী রহমুতুল্লাহ,মতিয়ার রহমান,আব্দুর রশিদ এবং মুক্তিযোদ্ধা আলাউর্দ্দীন আহমেদ।