মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর কলমি জোল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে লেফটেন্যান্ট কর্নেল (অব :)আব্দুল ওহাব এর উদ্যোগে মুক্তিযোদ্ধা আলামিন স্মৃতি পাঠাগার ভবনের নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে লেফটেন্যান্ট কর্নেল অব আব্দুল ওহাব ভবন নির্মাণ কাজের শুভ সূচনা করেন। এ সময় সেখানে মোনাজাত করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রফেসর (অব)আব্দুল মজিদ, প্রধান তাহাজ উদ্দিন, মজিবুর রহমান, আব্দুস সালাম, আবুবক্কার, আক্কাস আলি, ইউসুফ আলি, সহকারি শিক্ষক ওয়াহেদ মুরাদ, মতিয়ার রহমান, মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।