মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা বাছাই কমিটির উদ্যোগে মুক্তিযোদ্ধাদের মধ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরের দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির আহ্বায়ক কে এম আতাউল হাকিম লাল মিয়ার সভাপতিত্বে অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম আব্দুল মালেক প্রমূখ।