মেহেরপুর নিউজ:
মেহেরপুর মুক্ত দিবস উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান এর সভাপতিতে আলোচনা সভায় জুমের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা আফতাব আলী খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, শহীদ সাদিক হোসেন বাবুল, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবঃ) আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম প্রমূখ। এদিকে এর আগে মেহেরপুর মুক্ত দিবস উপলক্ষে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করেন।