অন্যান্য

মেহেরপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

December 16, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ ডিসেম্বর: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে  মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতি সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার হামিদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব আশকার আলী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব কে এম আতাউল হাকিম লাল মিয়া, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ, ডেপুটি কমান্ডার আলতাফ হোসেন, ইদ্রিস আলী প্রমুখ।