বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মুখোমুখি সংঘর্ষে যুবক গুরুতর আহত, ঢাকায় রেফার

By Meherpur News

March 19, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় শেখ সাব্বির (২৮) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। বুধবার দিবাগত রাতে মেহেরপুর পাসপোর্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত শেখ সাব্বির মেহেরপুর শহরের পুরাতন পোস্ট অফিস পাড়ার মিজানুর রহমানের ছেলে।

জানা গেছে, সাব্বির মোটরসাইকেলযোগে মেহেরপুর থেকে আমঝুপির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পাসপোর্ট অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় সাব্বির গুরুতর আহত হন। এসময় অপর মোটরসাইকেলের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন।