টপ নিউজ

মেহেরপুরে মুজিবনগর বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদনে আনন্দ মিছিল

By মেহেরপুর নিউজ

December 21, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে মুজিবনগর বিশ্ববিদ্যালয় স্থাপন সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়ায় আনন্দ মিছিল করেছে মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগ।

সোমবার বিকেলে মেহেরপুর শহরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন আহমেদের নেতৃত্বে বাদ্যের তালে তালে আনন্দ মিছিলটি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনের সামনে থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর প্রেসক্লাবের সামনে এক পথসভার আয়োজন করা হয়।

মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাসির জামান মৃদুলা।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুজিবনগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাকিব, জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইব্রাহিম, সদর থানা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন রেজা, সহ-সম্পাদক এজাজ আহমেদ, গাংনী পৌর ছাত্রলীগের সভাপতি ডালিম রানা, সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম মোহন প্রমূখ।