মেহেরপুর নিউজ:
মেহেরপুরে মুজিবনগর বিশ্ববিদ্যালয় স্থাপন সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম- আহ্বায়ক সরফরাজ হোসেন মিদুলের নির্দেশে সোমবার বিকালে আনন্দ মিছিল বের করা হয়।
মেহেরপুর সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু নেতৃত্বে আনন্দ মিছিলটি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনের সামনে থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর লর্ড মার্কেট এলাকায় এক পথসভার আয়োজন করা হয়।
সদর উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে অন্যদের অন্যদের মধ্যে সাবেক ছাত্রনেতা ও বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সিরাজুল ইসলাম, শহর যুবলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা এ কে আজাদ সাগর, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাকিল আহমেদ , আমদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, যুবলীগ নেতা আবদুল্লাহ আল মামুন, মিজানুর রহমান হিরণ প্রমুখ উপস্থিত ছিলেন।