মেহেরপুর নিউজ:
মেহেরপুরে মুজিবনগর বিশ্ববিদ্যালয় স্থাপন সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়ায় আনন্দ পথসভা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মতিউর রহমান মতিনের উদ্যোগে বৃহস্পতিবার রাতে মেহেরপুর সদর উপজেলার নবগঠিত শ্যামপুর ইউনিয়নের রামনগর কলোনি গ্রামে আনন্দ পথসভা অনুষ্ঠিত হয়।
ফকির মোহাম্মদের সভাপতিত্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মতিউর রহমান মতিন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল মামুন। বক্তব্য রাখেন নাসির উদ্দিন, রমজান আলী, মো জাবের আলী,মো আজাদ আলী,ঝন্টুমিয়া,আব্দুর রাজ্জাক প্রমুখ