বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মুজিবনগর বিশ্ববিদ্যালয় স্থাপন অনুমোদনে আনন্দ মিছিল

By মেহেরপুর নিউজ

December 25, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে মুজিবনগর বিশ্ববিদ্যালয় স্থাপন সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নুর নেতৃত্বে এ আনন্দ মিছিল বের করা হয়।

শুক্রবার বিকালে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে আনন্দ মিছিলটি বের হয়ে আমঝুপি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আনন্দমিছিল অন্যদের মধ্যে ইউপি সদস্য আক্তার হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুল বারী সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।