মেহেরপুর নিউজ:
মেহেরপুরে মুজিবনগর বিশ্ববিদ্যালয় স্থাপন সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর সদর উপজেলার বাড়াদী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে রবিবার বিকালে এ আনন্দ মিছিল বের করা হয়।
মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলামের নেতৃত্বে আনন্দ মিছিলটি বাড়াদীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষ বারাদি ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। বাড়াদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামিম ফেরদৌস এর সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম। পথসভা ও আনন্দ মিছিলে অন্যদের মধ্যে পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নাজিমুদ্দিন পন্ডিত, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান শফিক, কুতুবউদ্দিন, মুক্তি মিয়া, খন্দকার সাঈদ, সাবেক ছাত্রলীগ নেতা বেলাল উদ্দিন, আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।