বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মুজিবনগর বিশ্ববিদ্যালয় স্থাপন অনুমোদনে আনন্দ মিছিল

By মেহেরপুর নিউজ

December 28, 2020

মেহেরপুরে মুজিবনগর বিশ্ববিদ্যালয় স্থাপন সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর শিক্ষা পরিবারের উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়।

সোমবার সকালে মেহেরপুর কমিউনিটি সেন্টারের সামনে থেকে আনন্দ মিছিলটি বের করা হয়।মেহেরপুর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেনের নেতৃত্বে আনন্দ মিছিলটি বাদ্যের তালে তালে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

এসময় সেখানে এক পথসভায় বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, সদর উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন। আনন্দ মিছিলে অন্যদের ছহিউদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ একরামুল আজিম,মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং বি,এম,কলেজের অধ্যক্ষ আখতারুজ্জামান, প্রধান শিক্ষক ইদ্রিস আলী, আবুল কাশেম, শাশ্বত নিপ্পন চক্রবর্তী, ইসরাইল হোসেন, সানজিদা ইসলাম, ফজলুল হক, মিয়ারুল ইসলাম, মিজানুর রহমান সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক বৃন্দের উপস্থিত ছিলেন।