বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মুজিবনগর বিশ্ববিদ্যালয় স্থাপন অনুমোদনের মোটরসাইকেল শোভাযাত্রা

By মেহেরপুর নিউজ

January 02, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে মুজিবনগর বিশ্ববিদ্যালয় স্থাপন সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়ায় আনন্দ মোটরসাইকেল শোভাযাত্রা করেছে মডেল আসিফ আজিম লিটন।

মডেল আসিফ আজিম এর উদ্যোগে শনিবার বিকালে এ আনন্দ মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়।মডেল আসিফ আজিম এর নেতৃত্বে সদর উপজেলার আমঝুপি বাজার থেকে শুরু করে প্রথমে শোভাযাত্রাটি কোলার মোড়ে এসে শেষ হয়। পরে সেখান থেকে এক মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়।

মোটরসাইকেল শোভাযাত্রাটি সদর উপজেলার কোলা, দফরপুর, রঘুনাথপুর, হিজুলি, খোকসা, ময়ামারি, চাঁদবিল, ইসলামপুর গ্রাম প্রদক্ষিণ শেষে আমঝুপিতে গিয়ে শেষ হয়। সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আসিফ আজিম, আলফাজ হোসেন, মারফত আলী, আব্দুর রশিদ, সাদ আহমেদ, আবু সায়েম, তৈয়ব আলী প্রমূখ।