কৃষি সমাচার

মেহেরপুরে মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় খাল খনন উদ্বোধন

By মেহেরপুর নিউজ

December 22, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ ডিসেম্বর: মেহেরপুর বিএডিসি’র উদ্যোগে মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মুজিবনগর উপজেলার টোপলার খাল পূনঃখননের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বিকেলে রতনপুর গ্রামে খালপাড়ে আয়োজিত খাল খননের উদ্বোধন অনুষ্ঠানে¡ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন। এতে সভাপতিত্ব করেন মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান। বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন সহকারী প্রকৌশলী সাজ্জাদ হোসেন, উপ-সহকারী প্রকৌশলী বজলুর রহমান। বক্তারা জানান, এই খাল খননের মাধ্যমে খালপাড়ের ৫টি গ্রামের তিন হাজার কৃষক শুষ্ক মৌসুমে আবাদের সেচ সুবিধা পাবে পাশাপাশি বর্ষা মৌসুমে মাঠের জলাবদ্ধতা নিষ্কাশন করতে পারবে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি খাল কাটার শুভ উদ্বোধন করেন। ৮ লাখ ১৮ হাজার টাকা ব্যায়ে দেড় কিলোমিটার খাল খনন করা হচ্ছে।