টপ নিউজ

মেহেরপুরে মুজিববর্ষে শতঘন্টা মুজিব চর্চা ” শীর্ষক আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

November 11, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে “মুজিববর্ষে শতঘন্টা মুজিব চর্চা ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাতে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে জুমের মাধ্যমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরঃ স্মৃতিতে জাতির পিতা” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান। আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য সহীদুজ্জামান খোকন, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, প্রমুখ।