টপ নিউজ

মেহেরপুরে মুজিববর্ষে শতঘন্টা মুজিব চর্চা শীর্ষক আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

December 27, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে “মুজিববর্ষে শতঘন্টা মুজিব চর্চা ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার রাতে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে জুমের মাধ্যমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে ” বঙ্গবন্ধু, দ্যা আর্কিটেক্ট অফ বাংলাদেশ’স ফরেন পলিসি ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. গওহর রিজভী। অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহি অফিসার মোঃ মাসুদুল আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফজলে রহমান, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য,প্রফেসর হাসানুজ্জামান মালেক প্রমুখ।