মুজিবনগর প্রতিনিধি:
মেহেরপুরে “মুজিববর্ষে শত ঘন্টা মুজিবচর্চা” শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনীভিত্তিক সাংস্কৃতিক পক্ষ এর সমাপনি করা হয়েছে।
শুক্রবার সন্ধায় মুজিবনগর অডিটোরিয়ামে এই সাংস্কৃতিক পক্ষ’র সমাপনি করা হয়। মেহেরপুর জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলী,স্থানীয় সরকারের উপপরিচালক মৃধা মুজাহিদুল ইসলাম,পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার প্রমুখ।