টপ নিউজ

মেহেরপুরে মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা “জনতার বঙ্গবন্ধু” শীর্ষক আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

September 30, 2020

মেহেরপুর নিউজ:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা “জনতার বঙ্গবন্ধু” শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।

বুধবার রাতে জুমের মাধ্যমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে জুমের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন সাবেক সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।জুম কনফারেন্সে অন্যদের মধ্যে মেহেরপুরের পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য্য সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।