মেহেরপুর নিউজ:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে দেশের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে বঙ্গবন্ধুর জীবন, রাজনীতি, মুক্তিযুদ্ধ বিষয়ে মুজিববর্ষে শতঘণ্টায় মুজিবচর্চা “আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি” শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে মেহেরপুর জেলা প্রশাসন।
মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে জুমের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনায় অংশ নেন বিশিষ্ট কবি ও খ্যাতিমান লেখক। নির্মলেন্দু গুণ।
জুম কনফারেন্সে অন্যদের মধ্যে মেহেরপুরের পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য্য সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।