টপ নিউজ

মেহেরপুরে মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা” শীর্ষক আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

November 04, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে “মুজিববর্ষে শতঘণ্টা মুজিবচর্চা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাতে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে জুমের মাধ্যমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে “শোকের শক্তিতে আলোকিত বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।

আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি। আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, জেলা আনসার কমান্ড্যান্ট রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক সানজিদা ইসলাম প্রমুখ।