বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মূল্য তালিকা না থাকায় ৭ মাংস বিক্রেতাকে জরিমানা

By Meherpur News

March 19, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৭ জন মাংস বিক্রেতার কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে মেহেরপুর স্টেডিয়ামপাড়া এবং মুজিবনগর উপজেলার মোনাখালী, দারিয়াপুর ও কেদারগঞ্জ বাজারে গরু, মহিষ ও খাসির মাংসের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়া ধর মুমুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে মাংসের দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় ৭টি পৃথক মামলায় মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন এবং গরু, মহিষ ও খাসির মাংস নির্ধারিত মূল্যে বিক্রির জন্য নির্দেশনা প্রদান করা।