মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ মে:
মেহেরপুর মৃত্তিকা গ্রুপ থিয়েটার ও দারিয়াপুর ওয়েল ফাউন্ডেশনের উদ্যেগে বিশ্ব মা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । রোববার মৃত্তিকা গ্রুপ থিয়েটারের আয়োজনে নিজস্ব কার্যালয়ে আলোচনা সভায় থিয়েটরের সভাপতি মানিক হোসেনর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক সাইদুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনিসুজ্জামান ও মেহেরপুর পৌর সভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আল মামুন । এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনু, রাসেল, স্বাধীন, ইয়ারুল ইসলাম, সাদ্দাম প্রমুখ । আলোচনার সভার পূর্বে প্রদীপ প্রজ্বলন করে অতিথিবৃন্দ অনুষ্ঠানের শুভ সুচনা করেন । এদিকে মেহেরপুরের দারিয়াপুর ফুটবল মাঠে ওয়েল ফাউন্ডেশনের আয়োজনে মা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয় । ওয়েল ফাউন্ডেশনের সভাপতি আজিমূলবারির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ওয়েল ফাউন্ডেশনের সাধারন সম্পাদক হুমায়ন কবির সহ ফাউন্ডেশনের সদস্য বৃন্দরা ।