বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টদের পুনর্মিলনী অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

June 19, 2024

মেহেরপুর নিউজ:

মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ মেহেরপুর এর উদ্যোগে বিভিন্ন ব্যাচের মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টদের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব মেহেরপুর এর সভাপতি শাহরিয়ার মাহমুদ রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন মেহেরপুর এর সভাপতি ডা.এম এ বাশার, সাধারণ সম্পাদক ডা. আবু তাহের সিদ্দিকী। অনুষ্ঠানে মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন মেহেরপুর এর সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।