রাজনীতি

মেহেরপুরে মেধাবী শিক্ষার্থী ও গরীব হিন্দু সম্প্রদায়ের মাঝে জেলা ছাত্রশিবিরের শীত বস্ত্র বিতরণ

By মেহেরপুর নিউজ

January 13, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ জানুয়ারি: মেহেরপুর জেলা ছাত্রশিবিরের উদ্যোগে আজ সোমবার দুপুরে হিন্দু সম্প্রদায় ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পৃথক পৃথক ভাবে শীতবস্ত্র বিতরণ করা হয়েছ।

আজ সোমবার দুপুরের দিকে মেহেরপুর জেলা ছাত্রশিবিরের কার্যালয়ে জেলা ছাত্রশিবির সভাপতি সাইফুল ইসলাম উপস্থিত থেকে জেলার বিভিন্ন এলাকার ৫০ জন গরীব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন ।

পরে মেহেরপুর গরুর হাটের পাশে ১’শ১০ জন গরীব হিন্দু সম্প্রদায়ের লোকজেনর মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় জেলা ছাত্রশিবিরের সাধারন সম্পাদক শাকিল আহমেদ সাব্বির, শিবির নেতা আবু সাইদ সম্রাট,ইমরান হোসেন,রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।