বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মেয়র কাপ অনূর্ধ্ব-১৬ ব্যাডমিন্টন টুর্নামেন্ট হিমেল-অর্নব জুটি চ্যাম্পিয়ন

By মেহেরপুর নিউজ

January 26, 2021

মেহেরপুর নিউজ :

মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা নগর উদ্যান ব্যাডমিন্টন কোর্টে অনুষ্ঠিত মেয়র কাপ অনূর্ধ্ব-১৬ ব্যাডমিন্টন টুর্নামেন্ট হিমেল-অর্নব জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। মঙ্গলবার রাতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় হিমেল-অর্নব জুটি ২১-৯,২১-১০ সেটে জিতু-শোভন জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার অর্জন করে।