বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মেসডার উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

By Meherpur News

March 19, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুর মেসডার উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার মেহেরপুর শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের মেসডার সদস্যরা অংশগ্রহণ করেন।

ইফতার পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয় এবং পরে সবাই একসাথে ইফতারে অংশ নেন।