মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করুন (৩য় পর্যায়) প্রকল্প স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন মন্ত্রণালয় সহযোগিতায় ৪ দিনব্যাপ গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শেষে সনদ বিতরন করা হয়েছে ।
বৃহস্পতিবার বিকালে মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে ৪দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত হয়। স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ পরিচালক তরিকুল ইসলাম সনদ বিতরন করেন।
প্রশিক্ষণে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরসহ ইউনিয়ন পরিষদের ২০ জন প্রশাসনিক কর্মকর্তা অংশগ্রহণ করে।