মেহেরপুর নিউজ, ২৯ ডিসেম্বর: মেহেরপুর জেলা শিক্ষা অফিসের উদ্যোগে সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জেলা পর্যায়ে ৪৭ তম শীতকালীন মেয়েদের ক্রিকেটে গাংনী উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
শুক্রবার অনুষ্ঠিত জেলা পর্যায়ে ফাইনাল খেলায় জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ১৬ রানে সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ৫ ওভারে কোন উইকেটে না হারিয়ে ৪১ রান করে।
জবাবে ব্যাট করতে নেমে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় ৫ ওভারে কোন উইকেট না হারিয়ে ২৫ রান করেন।