বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংবাদিক সম্মেলন

By Meherpur News

April 30, 2026

মেহেরপুর নিউজ:

মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশন মেহেরপুর জেলা শাখার উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর অফিস মিলনায়তনে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মেহেরপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রব মুকুল লিখিত বক্তব্য পাঠ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ছাব্বির হুসাইন, সদর উপজেলা সভাপতি আবুল হোসেন, পৌর সভাপতি মোঃ তাওফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।