বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মে দিবস উপলক্ষে রংশিল্পি শ্রমিক সংগঠনের আলোচনা ও অফিস উদ্বোধন

By মেহেরপুর নিউজ

May 01, 2016

মেহেরপুর নিউজ, ০১ মে: মেহেরপুর জেলা রং শিল্পি শ্রমিকদের উদ্যোগে রবিবার দুপুরে সংগঠনের অফিস উদ্বোধন ও মে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা রং শিল্পি শ্রমিক ইউনিয়নের সভাপতি তারিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক অরিফুল এনাম বকুল, ব্যবসায়ী কামাল হোসেন। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সহসভাপতি ফজলুর রহমান, সাংগঠনিব সম্পাদক উজ্জল হোসেন, সদস্য কাউসার আলী, ঝুমুর আলী, লিটন শেখ প্রমুখ। পরে ফিতা কেটে সংগঠনের অফিস উদ্বোধন করা হয়। এর আগে মে দিবস উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়।