অন্যান্য

মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় এক ভিক্ষুক আহত

By মেহেরপুর নিউজ

July 26, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ জুলাইঃ মেহেরপুর শহরের কলেজ মোড় এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় খাদিজা খাতুন নামে এক ভিক্ষুক আহত হয়। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

শনিবার দুপৃুরের দিকে এই ঘটনা ঘটে। জানা গেছে,মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের খাদেজা খাতুন মেহেরপুরে ভিক্ষা করতে আসার পথে কলেজ মোড় এলাকায় একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়।