বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় এক জন আহত

By মেহেরপুর নিউজ

February 26, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা কোলা নামক স্থানে মোটরসাইকেলের ধাক্কায় মোঃ ফারুক হোসেন নামের এক ব্যক্তি আহত হয়েছে। শনিবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত ফারুককে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফারুক হোসেন সদর উপজেলার কোলা গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে।

জানা গেছে ফারুক হোসেন মাঠ থেকে কৃষি কাজ করে বাইসাইকেল যোগে বাড়ি ফেরার পথে কোলা গাবতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দূতগামী মটরসাইকেল ফারুককে ধাক্কা দিলে সে রাস্তার উপর পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নিয়ে আসে।