বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় ৮৫ বছরের বৃদ্ধ আহত

By মেহেরপুর নিউজ

December 06, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার খোকসা গাড়াডোব সড়কে মোটরসাইকেলের ধাক্কায় মোনাজাত শেখ(৮৫) নামের এক বৃদ্ধ মারাত্মক আহত হয়েছেন। তাকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বিকালের দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি খোকসা সড়কের গাড়াডোব নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহত মোনাজাত আলী খোকসা গ্রামের মৃত মকসেদ শেখের ছেলে।জানা গেছে ঘটনার সময় খোকসা শেখ পাড়ার বাসিন্দা মোনাজাত আলী সাইকেল যোগে গাড়াডোব যাবার পথে পথিমধ্যে দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা আহত মনোজাত আলীকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন।