মেহেরপুর নিউজ, ২৭ ফেব্রুয়ারি: মেহেরপুর শহরে রাস্তাপারাপারে সময় মোটর সাইকেলের ধাক্কায় মকবুল হোসেন (৭০) নামের এক ব্যক্তি আহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত মকবুল হোসেন কাসারীপাড়া বাসিন্দা। তিনি মেহেরপুর মেহেরপুর জেনারেলর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয়রা জানান, ঘটনার সময় মকবুল হোসেন কাসারিপাড়ার মোড়ে রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুতগামি একটি মোটরসাইকেল তাকে দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে আহত হন। স্থানীয় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারের হাসপাতালে ভর্তি করেন।