টপ নিউজ

মেহেরপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত

By মেহেরপুর নিউজ

August 20, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার শিবপুর এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একরামুল হক, মেহেরুল হক এবং শরিফুল ইসলাম নামের তিন ব্যক্তি আহত হয়েছে। আহতদের মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। আহত একরামুল হক মেহেরপুর সদর উপজেলা ঝাউবাড়িয়া গ্রামের আনিসুর রহমানের ছেলে, মেহেরুল হক সুবিদপুর গ্রামের দুঃখী খাঁর ছেলে এবং শরিফুল ইসলাম বাবুর পাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। ঘটনার সময় শিবপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে পতিত হলে এ ৩ জন আহত হয়।