বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মোটরসাইকেল ও আলগামনের ধাক্কায় ২ জন আ-হ-ত

By মেহেরপুর নিউজ

October 22, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর শহরের উপকণ্ঠে মোটরসাইকেল ও আলগামনের ধাক্কায় হাবিবুর রহমান বিশাল (২১) ও ছোটবাবু নামের দুই জন আহত হয়েছে। আহতদের মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে ছোট বাবুকে ঢাকায় রেফাড করা হয়েছে।

রবিবার সকালের দিকে মেহেরপুর -আমঝুপি সড়কের মাঝামাঝি ইনপেক্ট ফাউন্ডেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত হাবিবুর রহমান বিশাল মেহেরপুর শহরের গোরস্থান পাড়ার বিপ্লব হোসেনের ছেলে এবং ছোট বাবু হঠাৎ পাড়ার মহাসিন আলীর ছেলে।

জানা যায়, আহত দুইজন মোটরসাইকেল যোগে মেহেরপুর আসার পথে পথিমধ্যে ইম্প্যাক্ট ফাউন্ডেশনের সামনে দাঁড়িয়ে থাকা একটি আলগামনের সাথে সজরে ধাক্কা মারে। এ সময় মোটরসাইকেল চালকসহ আরোহী রাস্তার পাশে ছিটকে পড়ে। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা আহতদ্বকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নিয়ে আসে।