বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মোটরসাইকেল ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে ২ জন আহত

By মেহেরপুর নিউজ

May 06, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি-ইসলামনগর সড়কে মোটরসাইকেল ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে তরিকুল ইসলাম ও আবু বক্কর নামের ২ জন মারাত্মক আহত হয়েছেন। তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তরিকুল ইসলামকে কুষ্টিয়ার রেফার করা হয়েছে।

রবিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। আহত তরিকুল ইসলাম সদর উপজেলা ইসলামনগর গ্রামের মফিজুল ইসলামের ছেলে এবং আবু বক্কর করিম মিয়ার ছেলে। জানা গেছে ঘটনার সময় তরিকুল ও আবু বক্কর মোটরসাইকেল যোগ ইসলাম নগর থেকে মেহেরপুর আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ওই দুজনে হতে হলে তার উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন ।