মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ জুলাই: মেহেরপুর শহরের কোর্ট এলাকায় মোটরসাইকেল ও ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে রনি (৩৫) নামের এক যুবক আহত হয়েছে। আহত অবস্থায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালের দিকে ঐ ঘটনা ঘটে।
জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামের হায়দার আলীর ছেলে রনি মোটরসাইকেল যোগে মেহেরপুর থেকে বাড়ি ফেরার পথে কোর্ট এলাকায় একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে সে মারাত্বক আহত হয়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।