বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মোটরসাইকেল ও পাওয়াট্রলিরের মুখোমুখি সংঘর্ষে মহিলা আহত

By মেহেরপুর নিউজ

January 22, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর মহাজনপুর সড়কের নুরপুরে মোটরসাইকেল ও পাওয়া ট্রলির মুখোমুখি সংঘর্ষে জাহানারা বেগম নামের এক মহিলা আহত ।

শনিবার দুপুরের দিকে মেহেরপুর মহাজনপুর সড়কের নুরপুর নামক স্থানে মোটরসাইকেল ও পাওয়া ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিনি আহত হন। আহত জাহানারা টঙ্গী গোপালপুর গ্রামের তন্নেস আলীর স্ত্রী।

জানা গেছে তন্নেস আলী মোটরসাইকেল করে তার স্ত্রীকে দিয়ে মেহেরপুর আসার পথে নুরপুরের মোড় এলাকায় বিপরীদগামী একটি পাওয়ার ট্রলির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা  তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।