মেহেরপুর নিউজঃ মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার মধ্যরাতে উজলপুর গ্রামের বাসিন্দা সেলিমের বাড়ি থেকে মোটরসাইকেলটি চুরি হয়ে যায়।
ভুক্তভোগী সেলিম জানান, বৃহস্পতিবার রাতে তার মোটরসাইকেলটি বাড়ির ভেতরে রেখে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময় কে বা কারা মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে তিনি মোটরসাইকেলটি না পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন।