টপ নিউজ

মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক আহত

By মেহেরপুর নিউজ

May 15, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় ইমরান হোসেন নামের এক যুবক আহত হয়েছে।

তাকে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইমরান মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামের আল-আমিন হোসেনের ছেলে।

শুক্রবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে ইমরান বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে মেহেরপুর আসার সময় পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা মারে। এতে সে আহত হলে তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়।