মেহেরপুর নিউজ,০৩ মার্চ: মেহেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি বার্ষিক নির্বাচনে আহসান হাবিব সোনা ১৪৫৫ ভোট পেয়ে পুনরায় সভাপতি এবং মতিয়ার রহমান ১৪৯৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. মারুফ আহমেদ বিজন । এ সময় সহকারী কমিশনার অ্যাড. ইয়ারুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন। এছাড়া বিজয়ী অন্যসদস্যদের মধ্যে কার্যকরী সভাপতি পদে আফসারুল হাসান ৮০৩ ভোট, সহসভাপতি পদে আব্দুর রহমান হোঙ্গল ৯৩৮, মাহবুব এলাহি ৮৬৬ ভোট, যুগ্ম সম্পাদক পদে নজরুল ইসলাম ৯১৬ ভোট, সহসম্পাদক পদে এরশাদ আলী ৮৮৬, সাংগঠনিক সম্পাদক পদে রমেজ উদ্দিন ১০০৮, সহসাংগঠনিক সম্পাদক পদে নাজাত আলী ৯৬৫, শ্রমিক কল্যান সম্পাদক পদে মোঃ সবুজ ৯৮৭, কোষাধাক্ষ পদে মনিরুল ইসলাম ১০৬৬, ক্রীড়া সম্পাদক পদে রেজাউল হক ৯২৭, লাইন সম্পাদক পদে শেরেগুল ৯২৩, প্রচার সম্পাদক পদে সেন্টু মিয়া ৮০৭, কার্যকরী সদস্য পদে আনারুল ইসলাম ৭৯১, নুরুল ইসলাম ৯৫৩, ইয়ারুল ইসলাম ১০২৪, আন্নাস আলী ৭৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ৩ হাজার ১৩২ জন ভোটারের মধ্যে শুক্রবার অনুষ্ঠিত ভোটে ২৩০২ জন ভোটারতাদের খোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ১৯ টি পদে ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। প্রসঙ্গত, বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীন ভাবে ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। পরে সন্ধ্যা ৬টা থেকে ভোট গণণা শরু হয়ে চলে সারারাত। পরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ফলাফ।ল ঘোষনা করা হয়।