বর্তমান পরিপ্রেক্ষিত

মেহেরপুরে মোটর শ্রমিক ও অটো ড্রাইভারদের নিয়ে ট্রাফিক বিভাগের প্রশিক্ষণ কর্মশালা

By Meherpur News

March 07, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর ট্রাফিক বিভাগ ও জেলা পুলিশের উদ্যোগে মোটর শ্রমিক এবং অটো ড্রাইভারদের চুরি, ডাকাতি ও ছিনতাই রোধে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

শনিবার সকালে মেহেরপুর পুলিশ লাইন ড্রিল শেড মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের পুলিশ সুপার জ্জ্বল কুমার রায়।

এ সময় পুলিশ সুপার মোটর শ্রমিক ও অটো ড্রাইভারদের উদ্দেশ্যে রাস্তায় সুশৃঙ্খলভাবে ট্রাফিক আইন মেনে যানবাহন চালানোর আহ্বান জানান এবং চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

প্রশিক্ষণ কর্মশালায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসান, অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর, টিআই (প্রশাসন) আব্দুল হান্নান, মেহেরপুর জেলা ট্রাক, ট্রাংক, লরি, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি এস এম আকিব প্রমুখ।