অন্যান্য

মেহেরপুরে মোটর সাইকেলের ধাক্কায় শিশু আহত

By মেহেরপুর নিউজ

June 25, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৫ ‍জুন: মেহেরপুর শহরের শিশুবাগানপাড়ায় মোটর সাইকেল ধাক্কায় ইতু খাতুন (৪) নামের এক শিশু আহত হয়েছে। বুধবার বিকালের দিবে এই ঘটনা ঘটে।

জানা গেছে, শিশুবাগান পাড়ার বদর উদ্দিনের মেয়ে ইতু বাড়ির সামনে খেলা করার সময় দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।এতে ইতু আহত হয়।তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।